Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডেঙ্গু আক্রান্ত ২৭ হাজার ছাড়াল

BN DESK
06 October 2025, 08:00 PM পড়তে ১ মিনিট
ডেঙ্গু আক্রান্ত ২৭ হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এই সময়ে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে আরো ৩৫৭ জন। চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১১৫ জনে।

মঙ্গলবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৩৮ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরো ২১৯ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ২৭ হাজার ১১৫ জন। এর মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ডেঙ্গু আক্রান্ত ২৭ হাজার ছাড়াল

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার