Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

BN DESK
15 March 2026, 12:25 AM পড়তে ১ মিনিট

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে জনগণকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সপ্তাহে অন্তত একবার বাড়ি এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।

আজ শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা বা বাড়ি ও ছাদে পানি জমতে দেওয়া যাবে না। পানির ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখতে হবে। প্রতিসপ্তাহে অন্তত একবার পরিচ্ছন্নতা নিশ্চিত করুন। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, যদি আমরা সবাই সচেতন হই, তাহলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। বর্ষাকালে জমে থাকা পানি এডিস মশার প্রজননের জন্য উপযুক্ত। মাত্র তিন দিন পানি জমলেই মশা জন্ম নিতে পারে। তাই ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা এবং বাড়ির ছাদে পানি জমতে দেবেন না।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এডিস মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভাইরাস ছড়ায়। সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত এ রোগের প্রকোপ বেশি থাকে। তবে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি কোনও নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নয়। তাই যে কোনো সময়ে সতর্ক থাকা জরুরি।

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, সরকার ১৪ মার্চ থেকে সারা দেশে প্রতিসপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান শুরু করছে। স্থানীয় প্রশাসন এ অভিযানে সক্রিয় ভূমিকা নেবে। জাতীয় সংসদ সদস্যসহ সব জনপ্রতিনিধি প্রতি শনিবার এলাকার মানুষকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালান। তারেক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান মানুষের জীবন রক্ষা করবে। আমাদের জাতীয় স্বাস্থ্যনীতির মূলমন্ত্র : প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

B
BN DESK | 14 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার