Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডেঙ্গু : নতুন করে আক্রান্ত ৩৮৬ জন

BN DESK
10 October 2025, 02:14 PM পড়তে ১ মিনিট
ডেঙ্গু : নতুন করে আক্রান্ত ৩৮৬ জন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
 
প্রতিবেদনে জানা যায়, সোমবার (৩০ জুন) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশালে। এ জেলায় নতুন করে ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬৮ জন, ঢাকা বিভাগে ৭৩ জন (সিটি করপোরেশন বাদে), চট্টগ্রাম বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
 

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৮২ জন।
 
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।
 
এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ন লাখ ২১ হাজার ১৭৯ জন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ডেঙ্গু : নতুন করে আক্রান্ত ৩৮৬ জন

B
BN DESK | 01 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার