Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার

BN DESK
02 September 2026, 08:08 AM পড়তে ১ মিনিট
ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার

রাজধানীর ডেমরায় পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় স্কুল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় নির্মাণকাজের মান ও টেকসই স্থাপনার ওপর গুরুত্বারোপ করে ডিএমপি কমিশনার সংশ্লিষ্টদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) খন্দকার ফরিদুল ইসলাম, সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নির্মাণকাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

 

উল্লেখ্য, এ স্কুলের আধুনিক ও মানসম্পন্ন অবকাঠামো নির্মাণের মধ্য দিয়ে ডেমরা অঞ্চলে শিক্ষার প্রসারে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার