Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ড্রোন অনুপ্রবেশ ইস্যুতে লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

BN DESK
01 September 2026, 09:32 AM পড়তে ১ মিনিট

রাশিয়ার উদ্দেশ্যে পাঠানো ইউক্রেনের ড্রোন ভুলবশত লাটভিয়ার আকাশসীমায় প্রবেশের ঘটনায় তৈরি রাজনৈতিক সংকটের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইভিকা সিলিনা।

গত সপ্তাহে তিনি লাটভিয়ার প্রতিরক্ষামন্ত্রী এন্ড্রিস স্প্রুডসকে বরখাস্ত করেন। কারণ, পূর্ব লাটভিয়ায় দুটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় তার প্রতিক্রিয়াকে তিনি অপর্যাপ্ত বলে মনে করেছিলেন।

তবে এর জেরে স্প্রুডসের দল দ্য প্রগ্রেসিভস ইভিকা সিলিনার সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। ফলে আগামী অক্টোবরের সাধারণ নির্বাচনের কয়েক মাস আগেই দেশটির জোট সরকার ভেঙে পড়ে।

গত ৭ মে তিনটি ড্রোন লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়ে। লাটভিয়া ও ইউক্রেন— উভয় দেশই ধারণা করছে, এগুলো ইউক্রেনের ড্রোন ছিল, যেগুলো রাশিয়ায় হামলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল কিন্তু সিগন্যাল জ্যাম হওয়ার কারণে পথ হারিয়ে লাটভিয়ায় চলে আসে।

একটি ড্রোন মাটিতে আছড়ে পড়ে এবং আরেকটি রেজেকনে শহরের কাছে একটি খালি তেল সংরক্ষণাগারে আঘাত হানে। তৃতীয় ড্রোনটি কিছু সময়ের জন্য লাটভিয়ার আকাশসীমায় প্রবেশ করে আবার বেরিয়ে যায়।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এ বিষয়ে সরকারি প্রতিক্রিয়া ছিল অপর্যাপ্ত। বিশেষ করে ড্রোন বিধ্বস্ত হওয়ার প্রায় এক ঘণ্টা পর সতর্কবার্তা পাঠানো হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ড্রোন অনুপ্রবেশ ইস্যুতে লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

B
BN DESK | 15 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার