Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ড্র করে নকআউটে মায়ামি’র প্রতিপক্ষ পিএসজি 

BN DESK
02 September 2026, 07:41 AM পড়তে ১ মিনিট
ড্র করে নকআউটে মায়ামি’র প্রতিপক্ষ পিএসজি 

স্পোর্টস ডেস্ক : দুই গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি। তারপরেও তাদের জিততে দেয়নি ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। শেষ দশ মিনিটে দুই গোল করে ২-২ ড্র আদায় করে নিয়েছে। তাতে ক্লাব বিশ্বকাপে গ্রুপ ‘এ’ থেকে শেষ ষোলো নিশ্চিত হয়েছে দুই দলেরই। মেসিদের মায়ামি অবশ্য ড্র করায় গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে প্রতিপক্ষ হিসেবে পিএসজিকে পেয়েছে। 

অথচ মায়ামি শুরুটা যেভাবে করেছিল তাতে ম্যাচটা তাদের দিকেই হেলে পড়েছিল। ১৬ মিনিটে লিড এনে দেন তাদেও অ্যালেন্দে। ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেস। তারপর ম্যাচটা যখন শেষ দিকে এগুতে থাকে তখনই প্রত্যাবর্তনের গল্প লেখে পালমেইরাস। ৮০ মিনিটে ব্যবধান কমান পাউলিনহো। ৮৭ মিনিটে সমতায় ফেরান মাউরিসিও।

 মেজর লিগ সকার থেকে ইন্টার মায়ামিই একমাত্র ক্লাব হিসেবে নকআউটে নাম লিখিয়েছে। ছিটকে গেছে লস অ্যাঞ্জেলস ও সিয়াটল সাউন্ডার্স। ড্রয়ের পর মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো বলেছেন, ‘ম্যাচটা ছিল দারুণ। তবে দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা দলের বিপক্ষে খেলাটা আসলেই কঠিন ছিল। আর মেজর লিগ সকারের জন্যও রাতটা ছিল ঐতিহাসিক।’

এখন শেষ ষোলোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে মায়ামি। মেসির সাবেক ক্লাব সিয়াটল সাউন্ডার্সকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। দুই অর্ধে একটি করে গোল করেছেন খিচা কাভারাস্কেইয়া ও আশরাফ হাকিমি। গ্রুপ বি থেকে বোটাফোগোর বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর ঘুরে দাঁড়ানো পিএসজির সংগ্রহ ছিল ৩ ম্যাচে ৬ পয়েন্ট। শীর্ষস্থান থেকেই নকআউট নিশ্চিত করেছে তারা। রানার্স আপ বোটাফোগো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ড্র করে নকআউটে মায়ামি’র প্রতিপক্ষ পিএসজি 

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার