Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকায় শাকিব খানের ‘প্রিন্স’ নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু

BN DESK
09 September 2026, 07:22 AM পড়তে ১ মিনিট

প্রথম সিনেমার আনন্দ ভাগ করে নিতে ঢাকায় এলেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘প্রিন্স’-এর মাধ্যমে প্রথমবার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। 

জানা গেছে, গত ২৬ মার্চ ঢাকায় পৌঁছান এই অভিনেত্রী। বাংলাদেশে এসেই রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স-এ ছুটে যান জ্যোতির্ময়ী। সেখানে দর্শকদের সঙ্গে বসে উপভোগ করেন নিজের অভিনীত সিনেমা। পরে হল ভিজিটের অংশ হিসেবে যান মিরপুরের সনি সিনেপ্লেক্স-এ। এদিন মেরুন শাড়িতে উপস্থিত হয়ে দর্শকদের নজর কাড়েন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্যোতির্ময়ী বলেন, ‘প্রথমবার দর্শকদের সঙ্গে প্রিন্স উপভোগ করলাম।

সিনেমা দেখার পাশাপাশি ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরব এবং কাচ্চি বিরিয়ানি খাব। এখনকার কাচ্চি বিরিয়ানির অনেক রিভিউ শুনেছি। এর স্বাদ মিস করতে চাই না।’

পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী ২০২৪ সালে ‘বধূঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন এবং অল্প সময়েই দর্শকের নজর কাড়েন। পরবর্তীতে ২০২৫ সালে ‘প্রজাপতি ২’-এ দেব-এর বিপরীতে অভিনয় করেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ঢাকায় শাকিব খানের ‘প্রিন্স’ নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু

B
BN DESK | 28 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার