Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকার আশপাশে ইট ভাটাকে ‘নো ব্রিক ফিন্ড জোন’ ঘোষণা করা হবে : পরিবেশ উপদেষ্টা

BN DESK
10 October 2025, 12:04 PM পড়তে ১ মিনিট
ঢাকার আশপাশে ইট ভাটাকে ‘নো ব্রিক ফিন্ড জোন’ ঘোষণা করা হবে : পরিবেশ উপদেষ্টা

ঢাকার আশপাশে ইট ভাটাকে ‘নো ব্রিক ফিন্ড জোন’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। 

তিনি বলেছেন, ‘অক্টোবরের আগে ভাঙাচোড়া রাস্তা মেরামত করা হবে। নতুন করে আড়াই শ বাস কেনা হবে। বিআরটিএর মাধ‍্যমে পুরনো বাস সরিয়ে ফেলা হবে।’

তিনি আরো বলেন, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করব।  চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নে কাজ করবে সরকার। ধাপে ধাপে এটি করা যাবে। বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ঢাকার আশপাশে ইট ভাটাকে ‘নো ব্রিক ফিন্ড জোন’ ঘোষণা করা হবে : পরিবেশ উপদেষ্টা

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার