মফস্বল ডেস্ক : ঢাকার মিরপুরের দিয়াবাড়ি সিটি করপোরেশন বস্তিতে পূর্বশত্রুতার জেরে মিলন (২৩) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৫ মিনিটে মিলকে মৃত ঘোষণা করেন। মিলন মিরপুর-১, ছোট দিয়াবাড়ির আনারুলের ছেলে। তিনি পেশায় পোশাকশ্রমিক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ জানান, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।