Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

BN DESK
02 September 2026, 08:02 AM পড়তে ১ মিনিট
ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

মফস্বল ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সীমানায় সোনাখালি রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকা পড়েছে। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে ট্রাকটি রেলক্রসিংয়ে আটকা পড়ে বলে গণমাধ্যমে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী। 

এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার সকালে সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়৷ চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি। রেলক্রসিংয়ের সামনে কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে গেছে৷ এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়েছে।  জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেছেন, সোনাখালি রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকে গেছে। এর ফলে ওই পাশ থেকে ট্রেন আসতে পারছে না। ট্রাকটি সরানো হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার