Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকাসহ ১৯ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

BN DESK
05 May 2026, 05:30 PM পড়তে ১ মিনিট

দেশের কয়েকটি জেলায় সকাল ৯টার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আভাস পাওয়া গেছে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল সোমবার (৪ মে) রাতে আবহাওয়া অফিসের রাত ১১টা থেকে পরবর্তী দিন অর্থাৎ আজ মঙ্গলবার (৫ মে) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ঢাকাসহ ১৯ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

B
BN DESK | 05 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার