Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকায় আজই অনুশীলনে নামছেন হামজা

BN DESK
02 September 2026, 09:58 AM পড়তে ১ মিনিট
ঢাকায় আজই অনুশীলনে নামছেন হামজা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবলের নতুন সুপারস্টার হামজা চৌধুরী এখন ঢাকায়। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাত পৌঁনে ১০টায় সিলেট থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে বাফুফে কর্মকর্তাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর বিমানবন্দর থেকে বাফুফের গাড়িতে করে টিম হোটেলে দলের সাথে যোগ দেন হামজা। এসময় ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেড তারকাকে স্বাগত জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। পরে কোচ হাভিয়ের কাবরেরার সাথে রাতের খাবার সেরেছেন ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। 

এদিকে আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় প্রথমবারের মতো জাতীয় দলের সতীর্থদের সাথে অনুশীলন করবেন হামজা। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের প্রথম ২০ মিনিট গণমাধ্যম ও আমন্ত্রিত অতিথিদের জন্য থাকবে উন্মুক্ত। এরপর আগামীকাল বৃহস্পতিবার ভারতের উদ্দেশে দেশ ছাড়বে দল। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচেই বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার কথা হামজার। তিনি ৮ নম্বর লাল-সবুজ জার্সি পরে খেলতে চান। তবে হামজা খেলবেন কোন পজিশনে এটা এখনও স্পষ্ট নয়। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ঢাকায় আজই অনুশীলনে নামছেন হামজা

B
BN DESK | 19 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার