Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা

BN DESK
04 August 2026, 10:27 PM পড়তে ১ মিনিট

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি ঘিরে যেকোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে মহানগরের বিভিন্ন স্থানে পিকেট ও চেকপোস্ট ডিউটি বাড়ানো হয়েছে। বিশেষ করে রাজধানীর প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রম ও চেকপোস্ট জোরদার থাকবে।

এছাড়া গুরুত্বপূর্ণ স্থান ও অনুষ্ঠানস্থলে ডিবি ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। জনসমাগমপূর্ণ এলাকায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে।

ডিএমপি জানিয়েছে, সব অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভ এলাকাকে বিশেষ নিরাপত্তার আওতায় আনা হয়েছে। এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। পাশাপাশি সিটিএসবি ও আইইডির গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিএমপির অতিরিক্ত ফোর্সের পাশাপাশি র‍্যাব ও সিআইডি সদস্যরাও মহানগরের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করবেন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে দায়িত্ব তদারকি করবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা

B
BN DESK | 04 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার