Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় ইইউ ও যুক্তরাজ্যের সমবেদনা

BN DESK
03 September 2026, 03:31 AM পড়তে ১ মিনিট
ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় ইইউ ও যুক্তরাজ্যের সমবেদনা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য। 

সোমবার (২১ জুলাই) পৃথক বার্তায় ইইউ ঢাকা মিশনের প্রতিনিধি এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এ সম‌বেদনা জানান।

এক বিবৃতিতে ইইউ ঢাকা মিশন জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। বিবৃতিতে বলা হয়, আমাদের হৃদয় ক্ষতিগ্রস্ত, আমরা তাদের সঙ্গে আছি। আমরা নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাই।

অন্যদিকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লিখেছেন, বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা শোকাহত। ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা রইল। জরুরি সেবায় নিযুক্তদের সঙ্গেও আমরা আছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় ইইউ ও যুক্তরাজ্যের সমবেদনা

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার