Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের চাপায় নিহত ১

BN DESK
02 September 2026, 10:34 PM পড়তে ১ মিনিট
মানিকগঞ্জের শিবালয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক চাপায় পান্নু মিয়া (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
আজ শনিবার (২৩ মে) দুপুরের দিকে এ দূর্ঘটনা ঘটে।
 
নিহত পান্নুর বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার টেপড়ী গ্রামে মৃত শুকুর আলীর ছেলে।
‎পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে পাটুরিয়া গামী গরুর ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২২-২১৮৫) চাপায় ফুট ওভার ব্রিজের নিচে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তি নিহত হন। স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।
‎এ বিষয়ে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. হারুন অর রশিদ বলেন, ‘ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। তবে ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের চাপায় নিহত ১

B
BN DESK | 24 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার