Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

BN DESK
02 September 2026, 08:34 AM পড়তে ১ মিনিট
ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

নিউজ ডেস্ক: ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ট্রাকচাপায় ফজলু হক (৪০) নামে একজন মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাকে ইচ্ছাকৃতভাবে ট্রাকচালক চাপা দিয়ে হত্যা করেছে বলে পুলিশের অভিযোগ। 
 
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে  এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফজলু হক সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত ফজলু মোটরসাইকেলে সাভারের দিকে আসছিলেন।  এসময় উল্টোপথে দ্রুতগতিতে আসা একটি ট্রাক পুলিশের মোটরসাইকেল দেখে ইচ্ছাকৃতভাবে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।” 

এ ঘটনায় ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

B
BN DESK | 28 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার