Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
02 September 2026, 08:44 AM পড়তে ১ মিনিট
ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে সেলফী পরিবহনের একটি বাসের চাপায় তারা মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার (২১ জুন) সকাল ৮ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার চরখন্ড গোলড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 
 

নিহত তারা মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মৃত মোসলেম মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিল তারা মিয়া। এসময় সেলফী পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার