Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৪

BN DESK
10 February 2026, 08:44 PM পড়তে ১ মিনিট

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুষ্টিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে ঢাকামুখী সেফলি পরিবহনের একটি বাসের সঙ্গে পাটুরিয়াগামী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে বাস ও কাভার্ডভ্যানের চালকসহ চারজন আহত হন।

আহতরা হলেন, ফরিদপুরের মামুনের ছেলে জুবায়ের (১০), রাজশাহীর ইনতাজ আলীর ছেলে আনোয়ার (৪০), সিংগাইরের রাজ্জাক খানের ছেলে বাসচালক হান্নান খান (৪০)। এছাড়া, কাভার্ডভ্যানের চালক গুরুতর আহত অবস্থায় থাকায় তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

আহতদের উদ্ধার করে দ্রুত মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কাভার্ডভ্যান চালকের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালের প্রেরণ করা হয়। দুর্ঘটনায় উভয় যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৪

B
BN DESK | 10 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার