Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল ৩ ঘণ্টা পর স্বাভাবিক

BN DESK
02 September 2026, 08:01 AM পড়তে ১ মিনিট
ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল ৩ ঘণ্টা পর স্বাভাবিক

মফস্বল ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালী রেলক্রসিংয়ে রেললাইনের ওপর একটি মালবাহী ট্রাক বিকল হয়ে যায়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। পরে প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকালে, কালিয়াকৈরের সোনাখালি রেলক্রসিংয়ে একটি ধান বোঝাই ট্রাক আটকে যায়। এ সময় রাজশাহী, দিনাজপুর, বগুড়া ও রংপুরগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ের স্টেশন মাস্টার সাংবাদিককে জানান, রেলক্রসিংয়ের সামনে কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তে পড়েই বিকল হয়ে পড়ে ট্রাকটি। এতে, একতা এক্সপ্রেস, টাঙ্গাইল কমিউটারসহ ৫টি ট্রেন আটকা পড়ে। ঘণ্টা তিনেক পর রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল ৩ ঘণ্টা পর স্বাভাবিক

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার