Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা উদ্যান থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

BN DESK
18 September 2024, 03:23 PM পড়তে ১ মিনিট
ঢাকা উদ্যান থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

নিউজ ডেস্ক:  রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।

তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি অভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান নদীর পাড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, ৯ রাউন্ড গুলি, দুটি খালি গুলির খোসা ও দুটি পিস্তল কভার উদ্ধার করে।

এএসপি শিহাব করিম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।

উদ্ধার করা অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এলাকা: ঢাকা ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

ঢাকা উদ্যান থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

B
BN DESK | 18 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার