Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

BN DESK
02 September 2026, 04:42 PM পড়তে ১ মিনিট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবিনা বেগম (৩৫) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের ফয়েজ আহমেদের স্ত্রী। তিনি সপরিবারে উপজেলার বাউশিয়া শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি কারখানায় রাঁধুনী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তা পার হচ্ছিলেন রুবিনা বেগম। এ সময় ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে আহত হন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এস এম রাশেদুল ইসলাম বলেন, ‘‘এ ঘটনায় ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

B
BN DESK | 26 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার