Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় ৩ অটোরিকশা আরোহী নিহত 

BN DESK
02 September 2026, 04:10 PM পড়তে ১ মিনিট
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় ৩ অটোরিকশা আরোহী নিহত 

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জেরর সোনারগাঁ উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতুর ঢালে উল্টো পথে যাওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়েছে যাত্রীবাহী বাস। এ ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধায় দুর্ঘটনাটি ঘটে।


কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, “উল্টোপথে আসা অটোরিকশাকে ধাক্কা দেয় বাস। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।”

নিহতরা হলেন- অটোরিকশা চালক আনিসুর রহমান (২৩), অটোরিকশার যাত্রী কাকুলী আক্তার (৩৫) ও তার ছেলে আরিয়ান রাফি (৫)।

নিহত কাকুলী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার পশ্চিম সীচা এলাকার আসরাফুলের স্ত্রী। অটোরিকশা চালক আনিসুর রহমান রংপুর জেলার পীরগাছা থানার সুকান পুকুর এলাকার আব্দুল ওহাবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যায় অটোরিকশাটি সেতুর ওপর দিয়ে উল্টো পথে কাচঁপুরের দিকে যাচ্ছিল। এসময় হিমালয় নামের যাত্রীবাহী বাসটি অটোরিকশাটিতে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় ৩ অটোরিকশা আরোহী নিহত 

B
BN DESK | 07 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার