Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট, গরমে ভোগান্তিতে যাত্রীরা

BN DESK
02 September 2026, 10:20 PM পড়তে ১ মিনিট

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনার প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে শুক্রবার সকাল থেকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

আজ শুক্রবার (১৫ মে) সকাল থেকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। মেঘনা টোলপ্লাজা থেকে শুরু হয়ে যানজট মদনপুর এলাকা ছাড়িয়ে বিস্তৃত হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে। নারী, শিশু ও দূরপাল্লার যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।

সোনারগাঁয়ের জামপুর এলাকার বাসিন্দা রুবেল হোসেন জানান, সকাল থেকেই মহাসড়কে তীব্র চাপ ছিল। অনেক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে যায়।

চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের চালক সেলিম মিয়া বলেন, ভোরে ঢাকার দিক থেকে পণ্য নিয়ে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় এসে দীর্ঘ সময় ধরে যানজটে আটকে আছেন। পরে জানতে পারেন দাউদকান্দি এলাকায় দুর্ঘটনার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে কুমিল্লাগামী যাত্রী নাজমা বেগম বলেন, পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়েছিলেন। কিন্তু মহাসড়কের যানজটের কারণে কয়েক ঘণ্টা ধরে একই স্থানে বসে থাকতে হচ্ছে। কখন গন্তব্যে পৌঁছাবেন তা নিয়েও অনিশ্চয়তায় আছেন তিনি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, গভীর রাতে দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনার কারণে যান চলাচল ব্যাহত হয়। এর প্রভাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশ পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নেওয়া হয়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
তিনি আরও জানান, দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় অনেক চালক গাড়ির ভেতরেই বিশ্রাম নিচ্ছিলেন। যান চলাচল সচল রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট, গরমে ভোগান্তিতে যাত্রীরা

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার