Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

BN DESK
02 September 2026, 11:35 AM পড়তে ১ মিনিট
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

মফস্বল ডেস্ক: মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। একাধিক স্থানে যানবাহন বিকল ও সড়ক দুর্ঘটনার কারণে ওই লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগ পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।

স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার ভোরে গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় পিকআপ ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ এবং বাউশিয়া ও বালুয়াকান্দি এলাকায় দুটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। এতে কুমিলাগামী লেনে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে গাড়ির জট বাড়তে থাকে। সকাল ৯টার মধ্যে যা মহাসড়কের ১০ কিলোমিটার অংশে ছড়িয়ে পড়েছে।গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

এলাকা: মুন্সিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

B
BN DESK | 21 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার