Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা-টঙ্গী-ভৈরব রেললাইনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

BN DESK
02 September 2026, 11:34 AM পড়তে ১ মিনিট
ঢাকা-টঙ্গী-ভৈরব রেললাইনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক:   গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ঢাকা-টঙ্গী-ভৈরব রেললাইনের আড়িখোলা রেলস্টেশনের অদূরে রেললাইনের পূর্বপাশ থেকে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ। 

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, নিহত যুবকের বয়স ৩২ থেকে ৩৫ বছর। তার পরনে সাদা ও নীল রঙের হাফ হাতা গেঞ্জি এবং কালো জিন্স প্যান্ট ছিল।

তিনি আরো জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। পরিচয় শনাক্ত হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে পরিচয় না পাওয়া গেলে, ময়নাতদন্ত শেষে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলে জানিয়েছেন এসআই জহিরুল ইসলাম। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ঢাকা-টঙ্গী-ভৈরব রেললাইনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

B
BN DESK | 23 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার