Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

BN DESK
02 September 2026, 09:23 AM পড়তে ১ মিনিট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

মফস্বল ডেস্ক: ঈদ উপলক্ষে অতিরিক্ত যানবাহনের চাপে, সড়কে একাধিক গাড়ি দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার (৪ জুন) মধ্যরাতে সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়। চালক ও যাত্রীরা জানান, মধ্যরাত থেকে উত্তরবঙ্গগামী লেনের পাকুল্যা থেকে টাঙ্গাইলগামী সড়কে দেখা দেয় যানজটের। সেখান থেকে সেতু পর্যন্ত ২৩ কিলোমিটার বেধেছে যানজট। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। শত শত যানবাহন আটকা পড়েছে।

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। টোল প্লাজা থেকে এই যানজটের শুরু। তবে সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। এখন মহাসড়ক স্বাভাবিক হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

B
BN DESK | 05 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার