Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা থেকে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল

BN DESK
11 March 2026, 12:35 AM পড়তে ১ মিনিট

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রেখেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ অবস্থার কারণে হযরত ঢাকার হজরহ শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুর পর্যন্ত ৩৬৭টি ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চের ৩২টি ফ্লাইট বাতিল হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) কুয়েত দুটি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) চারটি, গালফ এয়ার (বাহরাইন) চারটি, কাতার চারটি, এমিরেটস (ইউএই) চারটি, জাজিরা (কুয়েত) চারটি, ফ্লাইদুবাই (ইউএই) চারটি, বিমান বাংলাদেশ (বাংলাদেশ) তিনটি, ইউএস-বাংলা (বাংলাদেশ) তিনটি মিলে মোট ৩২টি ফ্লাইট।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ঢাকা থেকে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার