Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা প্রিমিয়ার লিগে ফিরছে বিদেশি ক্রিকেটার

BN DESK
08 October 2025, 06:47 AM পড়তে ১ মিনিট
ঢাকা প্রিমিয়ার লিগে ফিরছে বিদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্কঃ শুরুতে করোনা পরে বিসিবির নিয়মের কারণে ঢাকা প্রিমিয়ার লিগে বিদেশি ক্রিকেটার খেলানো বন্ধ ছিল এক মৌসুম। দুই বছর পর বিদেশি ক্রিকেটার আসার পথ আবার খুলছে। ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা।

শুধু ডিপিএলেই নয়, ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ফরম্যাটের আসর জাতীয় লিগেও বিদেশি খেলার অনুমতি দিচ্ছে টুর্নামেন্ট কমিটি। এতে প্রায় ২০ বছর পর এনসিএল খেলতে পারবেন বিদেশি ক্রিকেটাররা।  

অবশ্য কমিটি চাইছে প্রতি দলে একজন করে বিদেশি খেলানো হোক। কিন্তু বেশ কয়েকটি ক্লাব দুজন বিদেশি খেলানোর অনুমতি চেয়েছে। দর্শক আগ্রহ, টুর্নামেন্টের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য বিদেশি ক্রিকেটারদের ফেরানোর কথা ভেবেছে বিসিবি।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র সভাপতি মাসুদুজ্জামান জানিয়েছেন, “বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিদেশি ক্রিকেটার খেলানোর অনুমতি দেওয়া হচ্ছে। অনেক ক্লাব দুজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে চায়। কিন্তু আমরা লোকাল ক্রিকেটারদের কথা ভেবে একজনের অনুমতি দিতে চাচ্ছি। দুজন বিদেশি খেললে লোকাল ক্রিকেটারদের সুযোগ কমে যাবে।”

ডিপিএল শুরুর সম্ভাব্য সময় আগামী বছর ফেব্রুয়ারীতে। এমনিতে চলতি বছরও ঈদের আগে রোযার সময় খেলা হয়েছিল। তবে আগামী বছর জাতীয় নির্বাচনের বিষয় আছে। সেক্ষেত্রে বিদেশি ক্রিকেটার আনা এবং খেলা যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে সংশয় থাকতে পারে। মাসুদুজ্জামান অবশ্য জাতীয় নির্বাচনের সময় হলেও খেলা মাঠে গড়ানোতে কোন সমস্যা দেখছেন না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ঢাকা প্রিমিয়ার লিগে ফিরছে বিদেশি ক্রিকেটার

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার