Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১৫

BN DESK
10 October 2025, 09:05 PM পড়তে ১ মিনিট
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১৫

মাদারীপুরের শিবচরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যান, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে মাইক্রোবাসে থাকা দুই যাত্রী। একই সঙ্গে দুইজন গুরুতরসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শিবচর উপজেলার কুতুবপুরে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফরিদপুরের সালথা উপজেলারর রমকান্তপুরের মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) ও মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৮)। তারা সম্পর্কে শ্বশুর ও পুত্রবধূ। মাইক্রোবাসে করে পরিবারের সদস্যরা রাজধানী ঢাকায় যাচ্ছিলেন বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে একটি যাত্রীবাহী মাইক্রোবাস। সেটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুরে আসলে এক কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসটির সজোরে ধাক্কা দেয়। একই সময় মাইক্রোবাস ও কাভার্ডভ্যানটিকে এক যাত্রীবাহী বাসও পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী ফিরোজা বেগম ও তার শ্বশুর মাসুদ বিশ্বাসের মৃত্যু হয়। এছাড়া মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের  অন্তত আরও ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে হাইওয়ে পুলিশ।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এলাকা: মাদারীপুর শিবচর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১৫

B
BN DESK | 24 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার