Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

BN DESK
04 May 2026, 08:53 PM পড়তে ১ মিনিট

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া রেলস্টেশনের সন্নিকটে দোগাছি এলাকায় গাড়িচাপায় অজ্ঞাত পথচারী নারী (৩৫) নিহত হয়েছেন।

গতকাল রবিবার (৩ মে) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রাত ১১টার দিকে খবর পেয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকার ঢাকামুখী লেন থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যায়।

হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আল মামুন জানান, লৌহজংস্থ পদ্মা সেতু উত্তর থানা এলাকার দোগাছি এলাকার মহাসড়ক থেকে ফায়ার সার্ভিস এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন প্রকৃতির হতে পারে। তাই তার পরিচয় মেলাটা কষ্টকর ব্যাপার। পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পরিচয় না পেলে অজ্ঞাত হিসেবেই তাকে দাফন করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 04 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার