Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

BN DESK
02 September 2026, 05:01 PM পড়তে ১ মিনিট
ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক:  মুন্সীগঞ্জের শ্রীনগরে ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনে  মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে জনি (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রিয়াদ (২৬) নামের আরেকজন। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জনি ও আহত রিয়াদের বাড়ি ঢাকার লালবাগ এলাকায়।

হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, ‘‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।’’
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুসা ইব্রাহিম বলেন, ‘‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলচালক জনির মৃত্যু হয়। রিয়াদের পিঠের হাড় ভেঙে গেছে। তাকে ঢাকায় রেফার করা হয়েছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 15 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার