Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের আয়োজক

BN DESK
09 October 2025, 08:23 AM পড়তে ১ মিনিট
ঢাকা হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের আয়োজক

স্পোর্টস ডেস্ক : গত ৩ থেকে ১০ আগস্ট ভারতের হায়দরাবাদে হওয়ার কথা ছিল নারী কাবাডি বিশ্বকাপ। তবে পাকিস্তান ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে মেয়েদের বিশ্বকাপটি স্থগিত হয়। বিকল্প ভেন্যু হিসেবে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের প্রথম পছন্দ বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এ মাসেই ঢাকায় হতে যাচ্ছে মেয়েদের কাবাডি বিশ্বকাপ। 

আয়োজক হওয়ার সম্ভাবনার কথা গতকাল গণমাধ্যমের কাছে জানিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ, ‘আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে আমরা একটা চিঠি পেয়েছি। তারা আমাদের আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছে। ইতোমধ্যে আমরা সরকারের কাছে চিঠি দিয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছি। সরকার থেকে সবুজ সংকেত পেলেই মেয়েদের কাবাডি বিশ্বকাপ আয়োজন করব আমরা।’

জাতীয় ক্রীড়া পরিষদের বিদায়ী নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, ‘আমাদের কাছে যে আবেদন করেছিল, সেটি আমরা পাঠিয়েছিলাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। ক্রীড়া মন্ত্রণালয় সেই আবেদন পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ে। এখন অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বাংলাদেশে বিশ্বকাপ কাবাডি হবে কিনা।’ মেয়েদের কাবাডির এই বিশ্বকাপে ১৪ দলের অংশগ্রহণ করার কথা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ঢাকা হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের আয়োজক

B
BN DESK | 03 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার