Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢালাও গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন : আশফাক নিপুন

BN DESK
07 September 2026, 09:04 AM পড়তে ১ মিনিট
ঢালাও গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন : আশফাক নিপুন

বিনোদন ডেস্ক : অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করায় উত্তপ্ত চলচ্চিত্রাঙ্গন। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও বিষয়টি বিব্রতকর বলে মন্তব্য করেছেন। এবার নুসরাত ফারিয়া প্রসঙ্গে সরব হলেন, নির্মাতা আশফাক নিপুন। নিপুন বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণ-অভ্যুত্থান পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে ছিলেন। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারকে নাটক বলে মনে করছেন এ নির্মাতা।

সোমবার ফেসবুকে নিপুন লিখেছেন, ‘এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যা-ই হোক, সংস্কার বলে না সরকার।’ তিনি আরো লিখেছেন, ‘হত্যাচেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না, সেই অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়। সবশেষে লিখেছেন, ‘আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চেয়েছিলাম। কোনো রকম প্রহসন চাইনি, এখনো চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া বা পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন।

রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ফারিয়াকে। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখান হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া নুসরাত ফারিয়াকে সোমবার কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেন আদালত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ঢালাও গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন : আশফাক নিপুন

B
BN DESK | 19 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার