Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তথ্য উপদেষ্টার সাথে ডিএসইসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

BN DESK
02 September 2026, 05:48 PM পড়তে ১ মিনিট
তথ্য উপদেষ্টার সাথে ডিএসইসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সাথে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে মতবিনিময় সভায় ডিএসইসি নেতৃবৃন্দ তথ্য উপদেষ্টার কাছে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। 
 
সভায় ডিএসইসি নেতৃবৃন্দ বলেন, সাব-এডিটররা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার। ওয়েজবোর্ড থাকলেও বাস্তবায়ন নেই। সেই সাথে প্রেস কাউন্সিল সংস্কারের ব্যাপারেও তথ্য উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। নেতৃবৃন্দ ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
 
ডিএসইসি’র নেতৃবৃন্দ আরও বলেন, সাব-এডিটররা গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্বে থাকার পরেও স্থায়ী অফিস নেই। অথচ সংবাদকে বস্তুনিষ্ঠ প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন তারা। নেতৃবৃন্দ সংগঠনের স্থায়ী অফিসের জন্য তথ্য উপদেষ্টার সহযোগিতা কামনা করেন।
 
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ তথ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট জায়গাগুলোতে কমপক্ষে ১ জন করে ডিএসইসি'র প্রতিনিধি সম্পৃক্ত রাখার দাবি জানান। সেই সাথে সাংবাদিকদের জন্য বয়স্ক ভাতা, ঝুঁকি ভাতা, সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর বাস্তবায়ন করতে সব রকম সহযোগিতা কামনা করেন তথ্য উপদেষ্টার কাছে।
 
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম নেতৃবৃন্দের দাবিগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন। তিনি বলেন, গণমাধ্যমকে শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। উপদেষ্টা গণমাধ্যম সংস্কার কমিশনে সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব প্রদানের জন্য সাব-এডিটরদের প্রতি আহ্বান জানান। ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার কথাও জানান তিনি।
 
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, সংবাদ প্রচারের পূর্বে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করতে হবে। তথ্যপ্রযুক্তির এই যুগে গুজব ও অপপ্রচার প্রতিরোধ করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সাব-এডিটরদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি সংবাদ সম্পাদনার ক্ষেত্রে সাব-এডিটরদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
 
সভা শেষে ডিএসইসি'র পক্ষ থেকে তথ্য উপদেষ্টার হাতে সম্মাননা স্মারক তুলে দেন নেতৃবৃন্দ। বুধবার সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান।
 
মতবিনিময় সভায় সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, সহ-সভাপতি আলী ইমাম সুমন, যুগ্ম সম্পাদক মনির আহমেদ জারিফ, সাংগঠনিক সম্পাদক শহীদ রানা, দপ্তর সম্পাদক জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক মো: সাফায়েত হোসেন, নারী বিষয়ক সম্পাদক ফারহানা নাজনীন ফ্লোরা, কার্যনির্বাহী সদস্য শামসুল আলম সেতু, আনজুমান আরা মুন, তানজিমুল নয়ন, মাশরেকা জাহান মনা, মোহাম্মদ আবু ইউসুফ উপস্থিত ছিলেন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

তথ্য উপদেষ্টার সাথে ডিএসইসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

B
BN DESK | 25 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার