Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তবলা’য় নির্ভরযোগতা বাড়ছে গুঞ্জনে

BN DESK
09 October 2025, 05:20 PM পড়তে ১ মিনিট
তবলা’য় নির্ভরযোগতা বাড়ছে গুঞ্জনে

অভি মঈনুদ্দীন ঃ সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে অনার্স প্রথম বর্ষের ছাত্র দেবজিৎ সরকার গুঞ্জন। তবে ছোটবেলা থেকেই তার প্রবল ইচ্ছে দেশের নামকরা একজন তবলা শিল্পী হবার। যে কারণে ছোটবেলা থেকেই তবলা’র সাথেই তার সখ্যতা।

গত এক দশক যাবত গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে তবলা সহযোগী হিসেবে কর্মরত প্রসেন রায়ের কাছে তবলায় তালিম নিচ্ছেন। সিলেটে এসেই প্রসেন রায় গুঞ্জন’সহ আরো অনেককেই তবলায় তালিম দিয়ে যান। গুঞ্জন জানান, বিগত এক দশক যাবত তিনি শুধু তারই কাছে তবলায় তালিম নিচ্ছেন এবং তারই কাছে তিনি আগামীতে গুঞ্জন তবলায় তালিম নেয়া অব্যাহত রাখবেন বলে জানান।

২০২২ সাল থেকে গুঞ্জন পেশাদারী ভাবে একজন তবলা শিল্পী হিসেবে কাজ করছেন। সিলেটে তথা সিলেট বিভাগের প্রখ্যাত শিল্পীদের নানান ধরনের সঙ্গীত পর্বে তবলা শিল্পী হিসেবে এখন গুঞ্জনের দেখা মিলে। শিল্পীরাও তবলায় গুঞ্জনে নির্ভর হয়ে উঠছেন। যদিওবা তার এখন বয়স কম, কিন্তু তারপরও এই অল্প বয়সে তবলা বাজানোতে যে দক্ষতা অর্জন করেছেন তা অনেকের ক্ষেত্রে হয়না।

এরইমধ্যে সিলেটের বড় বড় বেশকিছু অনুষ্ঠানে শিল্পীদের সঙ্গে তবলা শিল্পী হিসেবে ছিলেন গুঞ্জন। এরইমধ্যে সিলেট ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক ও সঙ্গীত বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল জাহেরের সঙ্গে সিলেটেরই একটি অনুষ্ঠানে দেখা হয় গুঞ্জনের। সেই শিক্ষকও গুঞ্জনকে ক্যাডেট কলেজে নিয়ে যান। আগামী সেপ্টেম্বরে রংপুর ক্যাডেট কলেজে অনুষ্ঠিত হবে আন্তঃ ক্যাডেট কলেজ সংস্কৃতি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যেসব ক্যাডেট সঙ্গীত পরিবেশন করেন তাদের নিজেদেরকেই বাদ্যযন্ত্র বাজাতে হয়। তাই সিলেট ক্যাডেট কলেজের যে ক্যাডেট তবলা বাজাবেন তাকে প্রশিক্ষণ দিতেই গুঞ্জনকে ক্যাডেট কলেজে ডেকে নেয়া হয়। আর এভাবেই একটু একটু করে পুরো সিলেটে একজন তবলা শিল্পী হিসেবে গুঞ্জনের সুনাম ছড়িয়ে পড়ছে।

গুঞ্জন বলেন,‘ যদিও আমি পড়াশুনা করছি কম্পিউটার সায়েন্সে। কিন্তু আমার স্বপ্ন একটাই, আর সেটা হলো দেশের নামকরা একজন তবলা শিল্পী হওয়া। এর জন্য আমার যতো কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়, সাধনা করতে হয়-আমি করবো। আমার বাবা মাও আমাকে ভীষণ অনুপ্রেরণা দেন। আমাকে যারা নিয়মিত তাদের অনুষ্ঠানগুলোতে তবলা শিল্পী হিসেবে রাখেন আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

এর আগে গুঞ্জন সিলেটের জালালাবাদ ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যাণ্ড কলেজে পড়াশুনা করেন। গুঞ্জনের বাবা বিমল চন্দ্র সরকার বাংলাদেশ পুলিশে কর্মরত। গুঞ্জনের মা লাকি সরকার, একমাত্র বোন বৃষ্টি। গুঞ্জনের চাচাতো (অঞ্জন সরকার) ভাই দেবাঞ্জন সরকার মুক্তও তবলায় বেশ দক্ষ হয়ে উঠছে। ২০০৫ সালের ২৬ ডিসেম্বর গুঞ্জনের জন্ম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

তবলা’য় নির্ভরযোগতা বাড়ছে গুঞ্জনে

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার