Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তাইওয়ানের কাছাকাছি তিনটি চীনা জাহাজ

BN DESK
09 October 2025, 01:26 PM পড়তে ১ মিনিট
তাইওয়ানের কাছাকাছি তিনটি চীনা জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের কাছাকাছি উত্তর ফিলিপাইনের দূরবর্তী দ্বীপপুঞ্জ এলাকায় চীনা কোস্টগার্ডের তিনটি জাহাজ দেখা গেছে। স্থানীয় সময় শুক্রবার ফিলিপাইনের কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জাহাজগুলো প্রথম দেখা যায় বৃহস্পতিবার। এর ঠিক এক দিন পর ইউটিউবে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের একটি ভিডিও প্রকাশিত হয়। যেখানে তিনি বলেন, চীন যদি তাইওয়ানে আক্রমণ চালায়, তবে ফিলিপাইনও এই সংঘর্ষে জড়িয়ে যেতে পারে।

মার্কোসের এই মন্তব্যের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শুক্রবার বলেন, ‘আমরা ফিলিপাইনকে আহ্বান জানাই যেন তারা আন্তরিকভাবে এক চীন নীতিকে মেনে চলে এবং চীনের প্রধান স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আগুন নিয়ে খেলা না করে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

তাইওয়ানের কাছাকাছি তিনটি চীনা জাহাজ

B
BN DESK | 10 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার