Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তাণ্ডব সিনেমা পাইরেসিকারিকে নোয়াখালী থেকে গ্রেপ্তার

BN DESK
03 September 2026, 09:24 PM পড়তে ১ মিনিট
তাণ্ডব সিনেমা পাইরেসিকারিকে নোয়াখালী থেকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ পাইরেসির মুলহোতা টিপু সুলতানকে (৩৫)  মাইজদীর মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। 

এর আগে, মঙ্গলবার সন্ধ্যার দিকে জেলা শহর মাইজদীর মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, টিপু সুলতান তাণ্ডব সিনেমাটি পাইরেসি করে বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি কপি ছড়িয়ে দেয়। 

পরে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভুঁইয়া ওরফে শাহরিয়ার শাকিল ঢাকার বনানী থানায় কপিরাইট আইনের টিপুকে আসামি করে মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, “টিপু পাইরেসির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিকে ঢাকায় পাঠানো হবে। বনানী থানা তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”

এলাকা: নোয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

তাণ্ডব সিনেমা পাইরেসিকারিকে নোয়াখালী থেকে গ্রেপ্তার

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার