Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তানিয়া বৃষ্টির আরো এক নাটক আলোচনায়

BN DESK
03 September 2026, 11:27 AM পড়তে ১ মিনিট

অভি মঈনুদ্দীন ঃ যদিও এই সময়ে শারীরিকভাবে অসুস্থ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি, চিকিৎসার মধ্যেই আছেন তিনি। তারপরও তিনি তার ফেসবুকে তার অভিনীত নাটকগুলোর আপডেট দিয়ে যাচ্ছেন নিয়মিত। তার ভক্তদের জন্যই তিনি এই আপডেট দিয়ে থাকেন। এরইমধ্যে তানিয়া বৃষ্টি অভিনীত সুব্রত সঞ্জীব পরিচালিত ‘জামাল কবিরাজ’ নাটকটি এসেছে বেশ আলোচনায়। নাটকটি এনটিভিতে প্রচারের পর এসেছে ইউটিউবেও। ইউটিউবে নাটকটি ত্রিশ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। নাটকটি রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন,‘ এই নাটকটিতে বেশ কয়েকমাস আগে অভিনয় করেছিলাম। গল্পটা খুউব সুন্দর। একটি সাধারন পরিবারের গল্প। গল্পটাই মূলত এই নাটকের প্রাণ। নাটকটি সবার কাছে ভালোলাগছে বিধায় আমার নিজের কাছেও ভালোলাগছে। ঈদে আমার অভিনীত আরো কয়েকটি নাটক প্রচারিত হয়েছে। সেই নাটকগুলোও সবার কাছে ভালোলাগছে। সবার প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা রইলো। আর সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন, ভালো করে দেন। আমি যেন আবার সবার মাঝে হাসিমুখে ফিরতে পারি ইনশাআল্লাহ।’

এরইমধ্যে ঈদ উপলক্ষ্যে তানিয়া বৃষ্টি অভিনীত ‘সুপ্তাদের বাড়ি’ শিরোনামের একটি নাটক প্রকাশিত হয় ইউটিউবে। যাতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। নাটকে তার বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ বারী ও সাবেরী আলম।

এছাড়া তানিয়া বৃষ্টির তিন বোনোর চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি, মাখনুন সুলতানা মাহিমা ও তন্বী মাহমিদ তৃনা। নাটকটি গত ২৭ মার্চ ইউটিউবে প্রকাশিত হবার পর পারিবারিক গল্পের কারণে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তবে বিশেষত যারা তানিয়া বৃষ্টির নাটকের নিয়মিত দর্শক এবং তানিয়া বৃষ্টির ভক্ত তারা নাটকটি বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

তানিয়া বৃষ্টির আরো এক নাটক আলোচনায়

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার