Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তামিম ইকবাল পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

BN DESK
09 May 2026, 06:51 PM পড়তে ১ মিনিট

সদ্য প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কারে ভূষিত হয়েছেন সাবেক অধিনায়ক ও বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালসহ ১৫ জন।পুরস্কারপ্রাপ্ত অন্যান্যরা হলেন-: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন; প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ; যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন; বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ; ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী; সাহিত্যিক ড. মাহবুব হাসান; কবি আবদুল হাই শিকদার; সাংবাদিক আশরাফ কায়সার; শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার; ব্যবসায়ী আবদুল হক এবং ফাতেমা বেগম (বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী)। 

গতকাল (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই পুরস্কারটি চালু করেছে। প্রতিবছর দেশের উন্নয়নে অবদান রাখা গুণী ব্যক্তিদের এই পুরস্কারে সম্মানিত করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

তামিম ইকবাল পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

B
BN DESK | 09 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার