Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক : মোর্শেদ মিল্টন

BN DESK
10 October 2025, 03:02 AM পড়তে ১ মিনিট
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক : মোর্শেদ মিল্টন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মোর্শেদ মিল্টন আগামী জাতীয় নির্বাচনে দেশের শান্তিপ্রিয় মানুষ জাতীয়তাবাদী শক্তিকে নির্বাচিত করে ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক ও  সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ল দেখছে। সেই নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তাহলেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা বাস্তবায়িত হবে।

গতকাল রোববার সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুরের আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আড়িয়া, আমরুল ও চোপীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সরকার মুকুলের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি আজাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।

বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি খন্দকার শিমু, সহ-সভাপতি শরিফুল ইসলাম শিপন, এস.এম বজলুর করিম টোটন, মোফাচ্ছেরুল ইসলাম শাকিল, রাশেদুজ্জামান ওয়াসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সেতু, মেহেদী হাসান রতন, আল আমিন সরকার, মোস্তাফিজুর রহমান সুমন, শাবিরুল ইসলাম চঞ্চল, ফয়সাল রহমান শুভ, রাজু আহমেদ প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক : মোর্শেদ মিল্টন

B
BN DESK | 04 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার