Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক : আজহারী

BN DESK
05 February 2026, 08:21 PM পড়তে ১ মিনিট

জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী তরুণ ভোটারদের উদ্দেশে একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি নতুন প্রজন্মের ভোটারদের ন্যায় ও ইনসাফের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। ফেসবুক পোস্টে আজহারী লিখেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক।’

তার এই সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ পোস্টটি স্বল্প সময়ের মধ্যেই ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পোস্ট করার পরপরই এতে হাজার হাজার রিয়েকশন ও মন্তব্য জমা পড়ে। বিপুল সংখ্যক নেটিজেন তার এই আহ্বানকে সাধুবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, মিজানুর রহমান আজহারী তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় একজন বক্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত সমসাময়িক বিষয়ে মতামত দেন এবং তরুণদের নৈতিকতা ও সামাজিক সচেতনতা নিয়ে তার বক্তব্য ব্যাপকভাবে আলোচিত। তরুণদের ভূমিকার গুরুত্বের ওপর জোর দিতেই তার এই বার্তা বলে মনে করছেন অনুসারীরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক : আজহারী

B
BN DESK | 05 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার