Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

BN DESK
02 September 2026, 04:18 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিএনপি, দলটির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।

জয়ী দল হিসেবে বিএনপি ও দলনেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন।’

একই সঙ্গে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি।

রুবিও বলেন, এই অঞ্চলের সমৃদ্ধি ও নিরাপত্তা কার্যক্রম এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

B
BN DESK | 14 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার