Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তালাবদ্ধ ঘর থেকে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার

BN DESK
01 September 2026, 08:12 PM পড়তে ১ মিনিট

ফেনীর দাগনভূঞা উপজেলায় তালাবদ্ধ ঘর থেকে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (১৭ মে) দুপুরে উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্দরপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জসিম উদ্দিন নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়ার ইউনিয়নের লেমুয়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জসিম উদ্দিন দাগনভূঞার সেকান্দরপুর গ্রামে এমবিএম দরজা গ্যালারি ও ফার্নিচার দোকানে মিস্ত্রি হিসাবে ৪ বছর যাবত কাজ করেন। তিনি সেই দোকানেই থাকতেন। সকালে ভেতর থেকে দোকানের দরজা বন্ধ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: ফেনী দাগনভূঞা
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

তালাবদ্ধ ঘর থেকে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার