Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তাহসানের দ্বিতীয় বিয়ে নিয়ে আফসোস মন্দিরার

BN DESK
07 October 2025, 06:16 AM পড়তে ১ মিনিট
তাহসানের দ্বিতীয় বিয়ে নিয়ে আফসোস মন্দিরার

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল মন্দিরা চক্রবর্তী ‘কাজল রেখা’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। এরপর আলোচনা থেকে কিছুটা সরে যান এই নায়িকা। ঈদে তার অভিনীত সিনেমা ‘নীলচক্র’ মুক্তি পায়। এই সিনেমার প্রচারণায় নতুন করে আলোচনায় আসেন মন্দিরা। সিনেমায় তার অভিনয়ও প্রশংসা পেয়েছে। 

এই নায়িকা নিজে একাধিক ক্রাশের কথা মিডিয়াকে জানিয়েছেন। চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভকে নাকি তার ছোটবেলা থেকেই ভালো লাগে। এর মধ্যে জানা গেলো গায়ক, অভিনেতা তাহসান খানও নাকি তার ক্রাশ ছিলেন। সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন তাহসান খান। এ নিয়ে আফসোসের শেষ নেই মন্দিরার। একটি ভিডিও সাক্ষাৎকারে উপস্থাপক মন্দিরার ক্রাশ সম্পর্কে জানতে চান। উত্তরে মন্দিরা বলেন,  ‘কে যেন? ওহ তাহসান। হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। তাই ওকে আমি ভুলে যাই। ভুলে গেছি। কী দরকার ছিল বিয়ে করার। তাহসান কেন বিয়ে করলো, দরকার তো ছিল না।’

উল্লেখ্য, মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে দ্বিতীয় সংসার শুরু করেছেন তাহসান খান। এর আগে ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। পরে ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা-বাবা হন। সেই সংসার ভেঙে যায় ২০১৭ সালের ৪ অক্টোবর। এরপর বেশ কিছুদিন সিঙ্গেল ছিলেন তাহসান

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

তাহসানের দ্বিতীয় বিয়ে নিয়ে আফসোস মন্দিরার

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার