Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তাড়াশে নছিমন-অটোরিকশা সংঘর্ষে আহত ২

BN DESK
01 September 2026, 06:47 PM পড়তে ১ মিনিট

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে নছিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন আহত হয়েছে। গত বুধবার সকাল ৭টায় তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের পাচান ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- তাড়াশ উপজেলার চকজয় কৃষ্ণপুর গ্রামের মৃত হাচেন সরকারের ছেলে জাবেদ হোসেন(৬৫) এবং একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মাসুদ রানা(৩৫)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে তাড়াশ-মহিষলুটি সড়ক দিয়ে যাওয়ার সময় পাচান ব্রিজ এলাকায় বিপরীতমুখী একটি নছিমনের সাথে অটোরিকশা’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে তাড়াশ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল  ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। পরে তাদেরকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এ বিষয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুহাম্মাদ মঞ্জুরুল আলম জানান, সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। ঘটনার পর নছিমনটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়।

 

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

তাড়াশে নছিমন-অটোরিকশা সংঘর্ষে আহত ২

B
BN DESK | 15 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার