Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তিন আসনের ভোট স্থগিত চায় জামায়াতসহ ১১ দলীয় জোট  

BN DESK
12 February 2026, 07:02 PM পড়তে ১ মিনিট

ঢাকা-৮, পটুয়াখালী-১ ও শরীয়রপুর-২ এই তিনটি আসনের অনিয়ম হওয়া কেন্দ্রগুলোর ভোট স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল।

আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

এই তিন আসনের বিষয়ে তারা ইসির দৃষ্টি আকর্ষণ করেছে উল্লেখ করে তিনি বলেন, এসবের বেশিরভাগ কেন্দ্রেই ভোট হতে পারেনি। নির্ভয়ে ভোটাররা উপস্থিত হতে পারেননি।

সারা দেশে যেসব অনিয়মের খবর পেয়েছেন তারা, তার একটি তালিকা তারা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে।
জামায়াতের অভিযোগ — গোপালপুরের অধিকাংশ কেন্দ্র থেকে জামায়াতে ইসলামীর এজেন্ট বের করে দেওয়া হয়েছে; নোয়াখালী-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে; ঝালকাঠী ও বরগুনার পাথরঘাটায় সমস্যা হয়েছে; শরীয়তপুরের বিভিন্ন আসনে সমস্যা তৈরি করেছে, এজেন্ট বের করে দিয়েছে; ১১-দলীয় নেতা, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জুর গাড়ি বহরে হামলা হয়েছে; পটুয়াখালীর মির্জাগঞ্জে সমস্যা হয়েছে; সিল মারা, জাল ভোট, ভয়-ভীতি দেখানোর অভিযোগও বিভিন্ন জায়গা থেকে আছে।

তিনি বলেন, এখনও এগুলোতে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। আশা করছি, ওনারা পদক্ষেপ নিবেন যাতে পরিচ্ছন্ন ফলাফল জাতির সামনে আসে। এই বিশ্বাস নিয়ে আমরা এখানে এসেছি।

সূত্র : বিবিসি বাংলা।


 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

তিন আসনের ভোট স্থগিত চায় জামায়াতসহ ১১ দলীয় জোট  

B
BN DESK | 12 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার