Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তিন ঘণ্টা পর বগুড়ার রেল যোগাযোগ স্বাভাবিক

BN DESK
05 September 2026, 02:45 AM পড়তে ১ মিনিট
তিন ঘণ্টা পর বগুড়ার রেল যোগাযোগ স্বাভাবিক

স্টাফ রিপোর্টার : বগুড়ার গাবতলীর সুখানপুকুর স্টেশনে একটি ট্রেনের ইঞ্জিন বিকল ও অন্যটির লাইনচ্যুতের ঘটনায় প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল চলাচল। আজ মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সুখানপুকুরে পদ্মরাগ মেইল ও কলেজ ট্রেন এই ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন দুটি যাত্রী নিয়ে গন্তব্যস্থলে চলে যায়।

আরোও পড়ুন: বগুড়ায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত, অপর একটির ইঞ্জিল বিকল

গাবতলী স্টেশন মাস্টার ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ক্রসিংয়ের জন্য কলেজ ট্রেনটি লুপ লাইনে লাইনচ্যুত হয়। এর কিছুক্ষণ পর গাবতলী স্টেশন ছেড়ে গাইবান্ধার দিকে যাওয়ার পথে পদ্মরাগ মেইল ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সময় বাঁচাতে লাইনচ্যুত হওয়া কলেজ ট্রেনের ইঞ্জিন পদ্মরাগ মেইলের সাথে জুড়ে দেওয়া হয়। এরপর বেলা ১১টার দিকে পদ্মারাগ ট্রেনটি গাইবান্ধার দিকে চলে যায়। আর বেলা সাড়ে ১১টার দিকে সান্তাহার জংশন থেকে আরেকটি ইঞ্জিন এনে কলেজ ট্রেনটি নিয়ে যায়। তিনি বলেন, লাইনচ্যুত হলেও মূল লাইন চালু ছিল। এজন্য ট্রেনের যোগাযোগ বন্ধ ছিল না। দুই ট্রেনের সমস্যার সমাধান করতে সবমিলিয়ে তিন ঘণ্টা লেগেছে। এখন সবকিছু স্বাভাবিক আছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

তিন ঘণ্টা পর বগুড়ার রেল যোগাযোগ স্বাভাবিক

B
BN DESK | 25 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার