Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তিন দিনেও থামেনি সংঘর্ষ, ফের রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া

BN DESK
05 September 2026, 01:07 AM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টানা তিন দিন ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
 
আজ মঙ্গলবার (৩০ জুন) কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় দোকানপাট ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটে।
 
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই গ্রামের মধ্যে চলমান বিরোধকে কেন্দ্র করে তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলছে। রোববার রাতে শুরু হওয়া প্রথম দফার সংঘর্ষে একজন নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন। পরদিন সোমবার বিকেলে নিহত ব্যক্তির জানাজার শেষে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। প্রায় তিন ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন। এ সময় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াও আঘাতপ্রাপ্ত হন।
 
মঙ্গলবার সকাল থেকে পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের দাবি, এ দিনের সংঘর্ষেও অন্তত ২০ জন আহত হয়েছেন।
 
টানা তিন দিন ধরে সংঘর্ষ চলায় কালিকচ্ছ বাজারের শতাধিক দোকানপাট বন্ধ রয়েছে। এর মধ্যে অর্ধশতাধিক দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি বাজারের মধ্য দিয়ে চলাচলকারী সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
 
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, পূর্ববিরোধের জেরে আজও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

তিন দিনেও থামেনি সংঘর্ষ, ফের রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া

B
BN DESK | 30 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার