Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তিস্তা নিয়ে ভারতের জন্য অপেক্ষা করবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

BN DESK
06 May 2026, 08:09 AM পড়তে ১ মিনিট

তিস্তার পানি সংকট সমাধানে ভারতের ওপর নির্ভর করে বসে থাকবে না বাংলাদেশ; সম্ভাব্য সব উপায়েই কাজ করবে সরকার—এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার চীন সফরে যাওয়ার আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্রের ইউএসটিআরের সহকারী প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চীন সফর প্রসঙ্গে তিনি জানান, দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করা এবং নতুন সহযোগিতার ক্ষেত্র বাড়ানোই সফরের মূল লক্ষ্য। তিস্তা প্রকল্পও আলোচনায় থাকবে উল্লেখ করে তিনি বলেন, এটি উত্তরাঞ্চলের মানুষের জন্য জীবন-মরণ ইস্যু এবং সরকার এ সংকট সমাধয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত বা চীন সফর নিয়ে তিনি বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি; সংশ্লিষ্ট দেশগুলোর সময়সূচির ওপর নির্ভর করছে।

চীনের বৈশ্বিক বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের যোগদানের বিষয়টি যৌথ বিবৃতিতে আসবে বলেও জানান তিনি।

পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফলের পর তিস্তা ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে মন্তব্য করতে তিনি বলেন, নতুন সরকার কী করবে তা এখনই বলা সম্ভব নয়। তবে বাংলাদেশ নিজস্ব উদ্যোগে পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণে কাজ চালিয়ে যাবে।

এদিকে, তিস্তা প্রকল্পে দিল্লি ও বেইজিংয়ের আগ্রহের মধ্যে, বাংলাদেশ ইতোমধ্যে প্রাপ্ত পানির সর্বোচ্চ ব্যবহার ও সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে। ২০১৬ সালে চীনের সঙ্গে নদী ব্যবস্থাপনায় সহযোগিতার ভিত্তিতে তিস্তা নিয়ে কাজও এগিয়ে চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

তিস্তা নিয়ে ভারতের জন্য অপেক্ষা করবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

B
BN DESK | 06 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার