Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

BN DESK
27 May 2026, 04:41 PM পড়তে ১ মিনিট

বহুল প্রতীক্ষিত তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম আনুষ্ঠানিক সরকারি বিদেশ সফরে চীন যেতে পারেন।

মঙ্গলবার (২৬ মে) ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমের বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশ ভারত ও ভুটান থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ থাকা সত্ত্বেও বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নিতে পারেন। এ উচ্চপর্যায়ের সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত চুক্তি প্রধান আলোচ্য বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকার নতুন সরকার পানি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ মেগা প্রকল্পে অর্থায়নের জন্য বেইজিংয়ের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রীর এ সম্ভাব্য সফর প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উপযুক্ত সময়ে চীন সফর করবেন। তবে প্রথম বিদেশ সফরের নির্দিষ্ট তারিখ ও সময় এখনো চূড়ান্ত হয়নি।

অন্যদিকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ সফরকে আসন্ন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে পৌঁছাবে। চীন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

B
BN DESK | 27 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার